1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কর্ণফুলীতে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ: গ্রেপ্তার অভিযুক্ত।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মোমিন আন্জু (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মধ্য’রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহীনুর আলমের নেতৃত্বে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মোমিন আন্জু পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দার খিল ৮নং ওয়ার্ড ডাক্তার বাড়ী এলাকার আব্দুল মাবুদের ছেলে। সে দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মাঝির গোষ্ঠীর বাড়িতে অস্থায়ী ভাবে বসবাস করছেন।

মামলা সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার হাইড্রোজ নামের এক গার্মেন্টস কর্মীর সঙ্গে অভিযুক্ত আব্দুল মোমিন আন্জুর পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং একপর্যায়ে উপজেলার খুদ্যারটেক এলাকার জাকের হোসেন ভবনের ২য় তলায় নিয়ে ভুক্তভোগী’কে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোমিন আন্জুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামি’কে আদালতে সোপর্দ পাঠানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুততার সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীর আইনি সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট