
মোঃ আল আমিন হোসেন রনি নওগাঁ জেলা রিপোর্টারঃ
পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১। মোঃ পলাশ উদ্দিন (২৫), পিতা- গোকুল উদ্দিন, সাং- কালিকাপুর, ২। রইস উদ্দিন (২২), পিতা- ইসমাইল হোসেন, সাং- শুটকি বাদাল, ৩। এমদাদুল হক মিঠুন (৪৫), পিতা – মৃত কফের আলী, সাং- বিল বয়রা পূর্বপাড়া, ৪। আবুল কালাম আজাদ (৩৫), পিতা -মৃত আলেম মোল্লা, সাং- কালিকাপুর, ৫। জনি ইসলাম (৩৫), পিতা – মিন্টু ইসলাম, সাং- বিষ্ণুপুর পূর্বপাড়া, সর্ব থানা -মান্দা, জেলা -নওগাঁ গনকে গত ইং ০২/৪/২০২৬ তারিখ রাত্রি ২৩.৩০ ঘটিকার সময় মান্দা থানাধীন কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ী(মোজার মোড় ) আনারুল ইসলাম, পিতা- আক্কাস আলী এর লিচু বাগানের ভেতরে ১৩(তের) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম সহ মাদক বিক্রয় ও সেবনের সময় হাতেনাতে ধৃত করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক মোঃ আল আমিন হোসেন রনি
01614477799