1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে১৫০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ অভিযুক্ত মোছাঃ শাপলা খাতুন এর বসতবাড়ির উঠান হতে রাত ১১.৩০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছাঃ শাপলা খাতুন (২৯)। মোছাঃ শাপলা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রাসেল আলীর স্ত্রী।

রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. রাত ১১.১০ ঘটিকায় চারঘাট থানাধীন মালেকার মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ অভিযুক্ত মোছাঃ শাপলা খাতুন এর বসতবাড়ির উঠানে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. রাত ১১.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১.৩০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোছাঃ শাপলা খাতুনের দেহ নারী পুলিশ দ্বারা তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান কোচর হতে একটি সাদা রঙের পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাট থানার মাদককারবারি মোঃ রাসেল আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়।পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট