1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বদলগাছীতে ভিডাব্লিউবি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ গ্রাম পুলিশ সুজনের বিরুদ্ধে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
Oplus_131072

হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারি ভিডাব্লিউবি (পূর্বের ভিজিডি) কার্ড করে দেওয়ার নামে এক অসহায় নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বদলগাছী সদর ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার)- শ্রী সুজন কুমার এর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এক ভুক্ত ভূগি।

অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছী সদর ইউনিয়নের ডাঙ্গিসারা গ্রামের বাসিন্দা অসহায় নারী রেনুকা বেগম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে পাশ্ববর্তী এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) শ্রী সুজন কুমার তাকে ভিডাব্লিউবি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। এ সময় কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো কার্ড পাননি এবং নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত গ্রাম পুলিশ আবার রেনুকা বেগমের বাড়িতে গিয়ে কার্ড করে দেওয়ার কথা বলে নতুন করে টাকা দাবি করেন। এ সময় রেনুকা বেগম পূর্বে দেওয়া টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

রেনুকা বেগম জানান, বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হলে অভিযুক্ত গ্রাম পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এমনকি সাংবাদিকদের কাছে অভিযোগ করায় তাকে আর কোনো কার্ড দেওয়া হবে না এবং পূর্বে নেওয়া টাকাও ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অসহায় রেনুকা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ সুজন কুমারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট