1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

৪২ বিজিবির বিশেষ অভিযানে বিরল ও হরিপুর সীমান্তে মাদক জব্দ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানিয়েছে, ৩০ অক্টোবর রাতে পরিচালিত পৃথক বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবির বরাতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বর্ডার আউটপোস্ট (বিওপি) আলাদাভাবে এসব অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৬৭ হাজার ২০০ টাকা বলে বিজিবি উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযানে কাউকে আটক করা হয়নি; তবে চোরাচালানে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদারসহ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট