
সারাদেশে মান অভিমানে ক্ষতবিক্ষত তৃণমূল বিএনপির খবর নিয়ে দ্রুত তাদের ঐক্যবদ্ধ করুন।
মাননীয় চেয়ারম্যান,
জাতীয়তাবাদী পরিবার তথা তৃণমূল বিএনপির চাওয়া পাওয়ার, আস্থার শেষ ঠিকানা এবং আশার আলো আপনি একমাত্র আপনি।
১৭ বছর জুলুম নির্যাতন এবং হাসিনার স্টিমরোল চলছে কেবলমাত্র জিয়া পরিবারের অনুগত তৃণমূল বিএনপির উপর দিয়ে। আপনার অধিকাংশ সিনিয়র নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের সাথে গোপন সম্পর্ক এবং আঁতাত করে ব্যবসাবাণিজ্য করে বেশ ভালই ছিলেন।
আজ নেকেই আপনার আশীর্বাদে এমপি, মন্ত্রী হয়েছেন আবার অনেকেই সংগঠনের অভিভাবক হিসেবে রয়েছেন।
এই সকল অধিকাংশ সুবিধাবাদী মন্ত্রী এমপিদের চারপাশে তাদের স্বজন, সুজন এবং অর্থ আয়ের শুভাকাঙ্ক্ষীরা।
কোথায় আছে আপনার তৃণমূলের নেতাকর্মীরা?
দয়া করে আপনি অতি দ্রুত সরাসরি তৃণমূলের খবর নিন, কুক্ষিগত সংগঠন আগামীর দুর্দিনের রাজপথের হাতিয়ার হিসেবে কাজ করবেনা।
সারাদেশে মান অভিমানে ক্ষতবিক্ষত তৃণমূল বিএনপির খবর নিয়ে তাদের ঐক্যবদ্ধ করুন।