
নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে অদ্য ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সাভার ও ধামরাই এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের তত্ত্বাবধানে পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে ঢাকা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।