1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সান্তাহারে নেশা জাতীয় ইনজেকশন সহ যুবক গ্রেপ্তার

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ স্টেশন চত্বরে এক অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইন মামলা দায়ের হয়েছে।
জানা যায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ বগুড়া সদরের গোদারপাড়ার মৃত-আজাহার আলীর ছেলে শিমুল হোসেন (২৮) কে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান,এ ঘটনায় রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত যুবক মাদক বিক্রেতা শিমুল হোসেনকে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট