
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গার বাইন্যারদিঘী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ ২০২৬) রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব দীপক ত্রিপুরা।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।