1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত নাচোলে।

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

“উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতে আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপি দলের (সাবেক) সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব।
এছাড়াও কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ।
আলোচনাসভা শেষে দুইজন উদ্যোক্তাকে ঋণের চেক, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা স্মারক ও দুইজন সুফলভোগীকে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট