1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১০ অক্টোবর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে সড়কে অভিযান চালানো হয়।
এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এবং সেখানে অবস্থানরত আরও দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলচালক সোহাগ হোসেন (২৮), পিতা খাজামুদ্দিন, রাইগা গ্রামের বাসিন্দা এবং মোটরসাইকেলের পেছনে থাকা রনি হাসান (২০), পিতা নুরুজ্জামান, কৃষ্ণপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয়।
পরে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জুয়েল (৩৬) ও তার ভাই রুবেল হোসেন (৩০)কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই দক্ষিণ হোসেনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন মাদক বিক্রির সঙ্গে অন্য তিনজনের সহযোগিতার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট