1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বোয়ালখালীতে মরহুম হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

মোঃ আজম খাঁন। চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ আজম খাঁন।
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মরহুম হাজী আবুল কালাম আবু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী হাই স্কুল প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জননেতা এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য শাহানুর শাহীন হিরো, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, শহীদুল উল্লাহ চৌধুরী, মো. কামাল উদ্দীন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুল হক মিজানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোকসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম। এ সময় বক্তারা মরহুম হাজী আবুল কালাম আবুর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং বোয়ালখালীর মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করেন।
শোকসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট