1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বাংলাবান্ধাবান্ধা স্থলবন্দরে ইউএস ডলার সহ ভারতীয় নাগরিক আটক,

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

বাংলাবান্ধাবান্ধা স্থলবন্দরে ইউএস ডলার সহ ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। আটকৃত চোরাকারবারী হন্ডি ব্যবসায়ীর নাম পলাশ চন্দ্র মাঝি। সে পশ্চিমবাংলা, কলকাতা, ভারতের হুগলী জেলাধীন খানাকুল থানার বাসিন্দা।

আজ সোমবার ( ২৭ এপ্রিল ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২ ঘটিকায় বহির্গমণ যাত্রী হিসেবে আসার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) তাকে তল্লাসী করে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ টাকা ও বাংলাদেশী ৩ হাজার ৫৭০ সহ আটক করেছে।

গোয়েন্দা সূত্রটি আরও জানায় আটককৃত ভারতীয় ওই নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। আজ দুপুরে ভারতে ফেরত যাবার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন। কিন্তু তার ব্যাগে তল্লাসী করে তাকে পাস দেন। অত্যন্ত সুচতুর ওই নাগরিক বাংলাবান্ধা কাস্টমস সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ডায়েরী বুকে উপরোক্ত ডলার হাতে রাখে। পরবর্তীতে বাংলাবান্ধা জিরোপয়েন্টে আইসিপি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) তার সংগে থাকা ডায়েরীবুকে তল্লাসীর সময় তাকে আটক করে।

গোয়েন্দা সদস্যদের মতে, পতিত আওয়ামীলীগ সরকারের ভারতে পলাতক নেতাকর্মীর হয়ে এই নাগরিক তাদের ধন-সম্পদ ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার কৌশল হিসেবে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে।
পরবর্তীতে কাস্টমসের গাড়ীযোগে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, ভারতীয় একজন নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দরে আটক হয়েছে ওভার ফোনে জেনেছি। এখনো আটককৃত ব্যক্তিকে থানায় পৌছায়নি।

এবিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

এবিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টম কমিশনার (এসি) সাইদুর রহমান মুন্না’র সংগে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন একটু পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট