1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকায় পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (২৬) এবং ইসমাইল ওরফে ইউসুফের স্ত্রী তাছলিমা (২৮)।

বাঁশখালী থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ জলদী এলাকায় টিঅ্যান্ডটি অফিসের সামনে চেকপোস্ট স্থাপন করে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট