1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বদলগাছীতে ভ্যানচালক মিঠু হত্যার রহস্য উদঘাটন, ঢাকায় গ্রেফতার রিফাত

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি মো. রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী থানার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তার নাম মিঠু হোসেন, বাড়ি বৈকুণ্ঠপুর এলাকায়। মরদেহে ঘাড়, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশের বিশেষ টিম ঢাকার আশুলিয়া থানাধীন কুড়গা এলাকা থেকে ১৪ এপ্রিল ভোরে আসামি রিফাতকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে। তার দেওয়া তথ্যমতে, ঘটনার রাতে মিঠু হোসনের চালিত একটি ভ্যানে করে তারা দুজন যাচ্ছিল। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত ভ্যান থেকে মিঠুকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে সে নওগাঁ ও রাজশাহী হয়ে ঢাকায় আত্মগোপন করে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমন ও রহস্য উদঘাটনে সবসময় তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট