1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বদলগাছীতে ভ্যানচালককে রাতের অন্ধকারে নির্মম হত্যাকাণ্ড: ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিঠু হোসেন ভ্যান নিয়ে বিষ্ণুপুর এলাকা থেকে নিজ বাড়ি বৈকুণ্ঠপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায়ও তিনি ভ্যান চালিয়ে বাড়ির দিকে রওনা দেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ পূর্বে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান থেকে পড়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা পরে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট