1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২৯ রোগী সানি অপারেশনের জন্য প্রেরণ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাট শাখার এনআরডিএ (NRDA) ফাউন্ডেশনের উদ্যোগে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি (ছানি) অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল ৩টায় এনআরডিএ ফাউন্ডেশনের গোবরচাপা অফিস কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরডিএ ফাউন্ডেশনের সভাপতি নজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাপা হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল হোসেন, উপজেলা বিএনপির নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, সদস্য আসমা বেগম, লায়লা আক্তার, মাহবুব আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ১৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৯ জন ছানি রোগীকে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। পরে ফাউন্ডেশনের নিজস্ব পরিবহনে তাদের হাসপাতালে পাঠানো হয়।
আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এনআরডিএ ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট