
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা বিএনপি এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ বা পরবর্তী সময়ে নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।