1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের সম্ভাবনা।

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
লাশের শরীরে বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত বাবু তালুকদারের বাবার নাম আলমগীর তালুকদার। তাদের বাড়ি নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকায়।
আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় রায় বাড়ির সামনের পুকুর থেকে তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পরিবারের সদস্যদের এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঠিক কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট