1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি   মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মুরালি ঘাট বাজারে চুরি, ছিনতাই, মাদকের আখড়া পরিণত হয়েছে। যার ফলে স্থানীয় ব্যাবসায়ী ও সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে।

এব্যাপারে তারা পটিয়া থানার ওসি সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। 

জানা যায়, ১২ মার্চ দিবাগত রাতে মুরালিঘাট বাজারে আর. কে. এম  ভিডিও  ও ইভেন্ট এন্ড সাউন্ড সিস্টেম দোকানের টিন কেটে ভিতর প্রবেশ করে 

দোকানে বিভিন্ন  মালামাল চুরি করে নিয়ে যায় চুরের দল। 

ঐ দোকানের মালিক মোহাম্মদ কায়সার আলম, তার কর্মচারী মোহাম্মদ ইমন 

(১২ মার্চ) দিবাগত রাত দেড়টা দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে এসে দেখে দোকানের উপরে  টিন  কেটে দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়, যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। 

স্থানীয় সুএে জানা যায় দীর্ঘদিন ধরে  উপজেলার সিমান্তবর্তী এলাকা 

মুরালিঘাট বাজারে একটি মাদক ও  চুর চক্র সক্রিয় সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটটি  পটিয়া  থানা পুলিশ ঘটনা স্থলে টইলে আসলে মাদক চুর চক্রটি মুরালি ব্রিজ পার হয়ে আনোয়ারা উপজেলাসহ বাজারে  আসে পাশের এলাকায় পালিয়ে যায়।  পুলিশ চলে গেলে তারা আবারোও বাজারে জড়ো হয়ে মাদক সেবন ও বিক্রি করে। মাদকের টাকা যোগাড় করতে ছাগল চুরি, মোবাইল ছিনতাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে, তাদের ভয়ে মানুষ মুখ খুলার সাহস পাচ্ছেনা বলে  অনুসন্ধানে তথ্য সুএে প্রকাশ। ভুক্তভোগী দোকানে মালিক মোহাম্মদ কায়সার কায়সার চুরির বিষয়টি শিকার করেন।  মুরালিঘাট বাজার  কমিটির সাধারণ সম্পাদক জাহেদু হক জানান, বাজারে চুরি ছিনতাই মাদকের আখড়া পরিণত হয়েছে। পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট