
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নে শশুরের সাথে ছেলের বউয়ের অনৈতিক কর্মকান্ড প্রকাশ হলে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয় এমন তা অবস্থায় পঞ্চগড় বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের তেপুগুরিয়া বাজারে গ্রাম আদালতের মাধ্যমে সকলের সামনে শশুরকে পিটাতে দেখা যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব আলীকে। বিচার শেষে শ্বশুর বৌমাকে ১৪ শতক জমি লিখে দিয়ে বিষয়টি মীমাংসায় পরিণত হয় এ বিষয়টি নিয়ে এলাকায় পুনরায় গুঞ্জন সৃষ্টি হয় স্থানীয়রা বলছেন আসলে বিষয়টি কোন চক্রান্ত নাকি সত্য ঘটনা। যদি সত্য ঘটনা হয়ে থাকে তাহলে ১৪ শতক জমি লিখে দেওয়ার বিষয়টি অমারজনীয়। জমি লিখে দেওয়ার পর সবাই ভাবছেন বিষয়টি সন্দেহ লাগছে কেননা অনৈতিক সম্পর্কের জন্য বিচার হওয়া উচিত কিন্তু জমি লিখে দিয়ে আপস করলে এদের দেখাদেখি সমাজে আরেকজন শিখবে কেননা অনৈতিক কর্মকান্ড করলেই তো জরিমানা হিসেবে জমি পাওয়া যায়। তাই সমাজের অনেক মানুষ এই বিচারে সন্তুষ্ট নন। এ বিষয়ে চেয়ারম্যান সাহেব আলীর সাথে কথা বলার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।