
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জজ কোটের অ্যাডভোকেট মোঃ সোলেমান হক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় অ্যাডভোকেট মোঃ সোলেমান হক, তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মিলগেট দেবীগঞ্জ রুডে ট্রাকের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানাযায় সোলেমান হক এর গ্ৰামের বাড়ি মাড়েয়া ইউনিয়নে। তিনি প্রতিদিনের ন্যায় আজ বুধবার বিকেলে তার কোটের কাজ শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এমন তা অবস্থায় সামনে বালু বোঝাই ট্রাক দেখে হাড ব্রেক করলে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে বালু বোঝাই ট্রাকের চাকার নিচে। এবং সাথে সাথেই চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মিত্যুবরণ করেন। পরে পঞ্চগড় দমকল বাহিনীর সদস্যরা এসে ঘটনা স্থল থাকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই মিত্যু কে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ স্থানিয়োরা সড়কটি অবরোধ করে রাখে।পরে আবার স্বাভাবিক হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায় নাই।