1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নওগাঁয় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন, শিশু-কিশোরদের ক্রীড়া বিকাশে নতুন উদ্যোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নওগাঁয় উদ্বোধন করা হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয় শনিবার বিকেল ৫টায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ অন্যান্যরা।
উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়। প্রাণবন্ত এ ফুটবল ম্যাচ উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। নওগাঁ জেলায় এবারের আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট