1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ব্যাহত স্বাস্থ্যকেন্দ্রের তদারকি ‎নিয়মিত পরিদর্শন না করার অভিযোগ, টিএ-ডিএ বিল নিয়ে প্রশ্ন সুশীল সমাজে।

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি,
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,

‎পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বৈত দায়িত্ব পালনের কারণে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর নিয়মিত তদারকি ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।

একই সঙ্গে নিয়মিত পরিদর্শন না করেও ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা (টিএ-ডিএ) উত্তোলন করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

‎উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বর্তমানে নিজের দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত দায়িত্বের কারণে উপজেলার ১০টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে না।

এতে মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‎সরেজমিনে লক্ষীরহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিদর্শন খাতা পর্যালোচনা করে দেখা যায়, সেখানে আবু বক্কর সিদ্দিক সর্বশেষ পরিদর্শন করেছেন ১২ এপ্রিল ২০২৬ তারিখে। অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শন খাতায়ও নিয়মিত পরিদর্শনের ঘাটতি রয়েছে বলে জানা গেছে ।

‎এদিকে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পরিদর্শনের ঘাটতি থাকলে ওই সময়ের টিএ-ডিএ বিল কীভাবে প্রস্তুত ও অনুমোদন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
‎সুশীল সমাজ মনে করেন সংশ্লিষ্ট সময়ের পরিদর্শন সূচি, ভিজিট রেজিস্টার, ভ্রমণ বিবরণী, বিল ও অনুমোদনসংক্রান্ত নথি যাচাই করা প্রয়োজন।

‎স্থানীয়দের আরও অভিযোগ, কর্মকর্তা আবু বক্কর সিদ্দিককে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের ব্যবহৃত টেবিল-চেয়ারে বসে প্রশাসনিক দায়িত্ব পালন করতে প্রায়ই দেখা যায়।
‎অথচ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর নিয়মিত খোঁজখবর ও তদারকির ঘাটতি রয়েছে বলে তাদের দাবি।

তবে তার উপস্থিতি, দায়িত্ব পালনের সময়সূচি এবং স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের প্রকৃত চিত্র ঘাটতি রয়েছে কি না ? জানতে সংশ্লিষ্ট নথি ও বক্তব্য যাচাই করা জরুরি।
‎এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, প্রায় চার মাস ধরে দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে সব সময় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো পরিদর্শন করা সম্ভব হচ্ছে না।

এরপরও আমি কেন্দ্রগুলো পরিদর্শনের চেষ্টা করছি।
‎স্থানীয় বাসিন্দাদের মতে, একজন কর্মকর্তাকে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হলে উভয় ক্ষেত্রেই কাজের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা নিয়মিত তদারকি না হলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে ।

‎স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা হোক। পাশাপাশি টিএ-ডিএ বিলসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে দায়িত্ব পালনে কোনো অনিয়ম আছে কি না, তা জরুরী ভিত্তিতে যাচাই করে প্রয়োজন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট