
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের সাধনার মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদের নেতৃত্বে কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় আজাদুর রহমান আজাদ বলেন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবেও এ সংকট তৈরি হয়েছে। সরকার সংকট নিরসনে কাজ করছে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল রহমান, শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম মৃধাসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।