1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ঝালকাঠি বাসন্ডা সেতুর ঢালে বাস চাপায় স্কুলছাত্র নিহত

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘ’টনা’য় রাফি ডাকুয়া (১৩) নামে এক স্কুলছাত্র নি’হ’ত হয়েছে। বুধবার
বিকাল ৬ ঘটিকার দিকে বাইসাইকেল যোগে ঝালকাঠি শহরে আসার পথে পিরোজপুরগামী যাত্রীবাহী শাপলা পরিবহন
স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নি’হ’ত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঘাতক শাপলা বাসটি রাজাপু উপজেলার বাঘরী বাজার এলাকায় আটক করেছে রাজাপুর থানা পুলিশ। ম’র’দে’হ উদ্ধার করে ঝালকাঠি সদর থানায় আনা হয়েছে। ওসি তদন্ত মোঃ মেহেদী হাসান জানান আজ সন্ধা ৬.১০ মিনিটে স্থানীয়নের সংবাদের ভিত্তিতে দুর্ঘটনাস্থলে ঝালকাঠি থানা পুলিশের একটি দল গিয়ে রাস্তায় বাস চপায় পরে থাকা শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মরদেহটি ঝালকাঠি থানা হেফাজতে রাখা হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহন করে ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট