1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ঝালকাঠি পাসপোর্ট অফিসে ভুয়া কাগজপত্রে পাসপোর্টের চেষ্টা, আটক দুই নারী—একজন রোহিঙ্গা বলে সন্দেহ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টা করার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

পাসপোর্ট আবেদন ও বায়োমেট্রিক কার্যক্রমের সময় ওই দুই নারী ঝালকাঠির স্থানীয় ঠিকানা উল্লেখ করে জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। এ সময় তাদের আঙুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য সার্ভারে যাচাই করা হলে বিষয়টি ধরা পড়ে।

পাসপোর্ট অফিসের সার্ভারে সংরক্ষিত তথ্য যাচাই করে দেখা যায়, আটক দুই নারী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা। এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাসপোর্ট অফিসের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় ভুয়া নথি তৈরির সঙ্গে কোনো দালালচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট