1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদকসেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির কাঠালিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার ১নং চেচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে মাদকজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।

পরে ডোপ টেস্টে তার শরীরে নিষিদ্ধ অ্যামফেটামিন (Amphetamine) এর উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় কাঠালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আনোয়ার হোসেন কাঠালিয়া উপজেলার কৈখালি এলাকার মোঃ ইউনুস হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট