1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ঝালকাঠিতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
Oplus_131072

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ অংকুর আচার্য্য (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসণ্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে সাদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির নেতৃত্বে এসআই (নিঃ) মো. হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন অংকুর আচার্য্যকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অংকুর আচার্য্য ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা এলাকার (০৫ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তার পিতার নাম ওয়াশিম আচার্য্য এবং মাতার নাম মুক্তি আচার্য্য।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট