1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ঝালকাঠিতে লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

মরমী সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতাবাদী চিন্তাধারা এবং অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হবে। তাঁর রচিত গান ও আধ্যাত্মিক দর্শনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে জাত-পাত, ধর্মীয় বিভেদ এবং সামাজিক বৈষম্যের ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলেছেন। তাঁর কালজয়ী সৃষ্টি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংগীতের জগতে বিশেষ স্থান দখল করে আছে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে লালন সাঁইয়ের জীবনদর্শন ও বাউলসংগীতের ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মরমী সাধক লালন সাঁইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট