
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির গাবখান সেতুর উপরে পাঁচ বছরের শিশু আয়ানের জীবনের গল্পটাকে থামিয়ে দিলেন একটি টলি আজ দুপুর ২:৩০ মিনিটের সময় একটি ট্রলি গাড়ি একটি মোটরসাইকেলকে পিছন দিকে ধাক্কা দেয়, ঘটনার সময় মোটরসাইকেল চালক সজল ও তার একমাত্র ছেলে আয়ান (৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সজলকে বাসায় যেতে বলে, অন্য দিকে আয়ানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন! বরিশাল থেকে আয়ানের অবস্থা আরো খা’রা’প হলে চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান কিন্তু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৭:৩০ মিনিটের সময় চিকিৎসকরা আয়ানকে মৃ’ত বলে ঘোষণা করেন।
নি’হ’ত আয়ানের বাসা ঝালকাঠি কবিরাজ বাড়ি
রোড বউবাজার এলাকায়।
স্থানীয়রা জানায় ঝালকাঠি কলেজ মোড়ের একটি ট্রলি এই দু’র্ঘ’টনা’র সাথে জড়িত।