1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়ের ওপর হামলা, আহত ২

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট সিটি পার্ক চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন— ময়না (৪০) এবং তাঁর মেয়ে পাখি আক্তার শান্তা (২১)তাঁদের দুজনের শরীর ও মাথায় বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের জখম রয়েছে। আহত ময়নার স্বামী ও পাখি আক্তারের পিতা হলেন মাসুম মুন্সী। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে সিটি পার্ক চর এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় মিলন (৪২) এবং তাঁর ছেলে জয় (১৯)-এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় মা ময়না ও মেয়ে পাখি আক্তার শান্তা গুরুতর জখম হন। তাঁদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের ১ ও ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আহত পাখি আক্তার শান্তা বলেন মিলন আমাদের বাসায় মিলাদুন্নবীর টাকার জন্য যায় আমরা ১০০ টাকা দিতে চেয়েছি তিনি তা নিতে অস্বীকার করেন। তিনি বলেন তোমাদের গরু আছে একটি গরু দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের উপর তার ছেলে সহ আরো কয়েকজন হামলা করে। তিনি আরো বলেন মিলন বলেন আমি সাবেক আফজাল মিয়ার লোক তিনি আমাকে পৌরসভায় চাকরি দিয়েছেন । ওই সময় কিছু করতে পারোনি এখনো পারবি না।

এ বিষয়ে পাখি বেগমের পিতা মাসুম মুন্সী বলেন আমার স্ত্রী ও কন্যার উপর হামলাকারীদের বিচার চাই আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিবো।

এবিষয়ে অভিযুক্ত মিলন বলেন আমারা সবাই আত্মীয়-স্বজন আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের উপর হামলা করেছে আমার পরিবারের ২জন আহত হয়েছে। হাসপাতালে ভর্তি ছিলাম সকালে চলে এসেছি।

এখন তারা আহতের নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করতে চায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট