1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ঝালকাঠিতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি :-
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি :-

বিনোদনের জন্য নয়, মন ও স্বাস্থ্য ঠিক রাখতে খেলাধুলার প্রয়োজন—এমন মন্তব্য করে যুব সমাজকে মাদক, স’ন্ত্রাস, চাঁ’দাবাজি ও ইভটিজিং থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন
ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মুসলিম হাই স্কুল মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলেন ভুট্টো বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সুস্থ ও সুন্দর জীবন গঠনের অন্যতম উপায়। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্ত রাখতে মাঠমুখী করতে হবে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত বিনয়কাঠি ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সুগন্ধিয়া ফাইভ স্টার ক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্ট পরিচালনার উদ্যোগ নেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হক এলিন সরদার। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা মো. আজিজ খলিফা, জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট