1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে একটি বসতঘর থেকে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেপ্তার আব্দুল কাদের

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে একটি বসতঘর থেকে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গতকাল সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মুলাইদ এলাকার এমসি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল কাদেরের কাছে ইয়াবার একটি বড় চালান আসার খবর পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী তাঁর বাড়ির আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে আব্দুল কাদেরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে আব্দুল কাদেরের চৌচালা টিনশেড ঘরের দক্ষিণ-পূর্ব কোণের একটি কক্ষ তল্লাশি করে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদের মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো কথিত অবৈধ মাদকদ্রব্য। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করা হয়েছে ১৮ আগস্ট।

রাশেদুল ইসলাম নয়ন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই ব্যক্তির কাছে মাদকের বড় একটি চালান আসছে। তথ্যটি নিশ্চিত হওয়ার পর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বসতঘর থেকে প্রায় আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাব।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বসতঘর থেকে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট