1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কুলিয়ারচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বীর প্রতীক শহিদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন নেতাকর্মীরা। কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম আলী ও পৌর যুবদলের সদস্যসচিব মুখলেছুর রহমান মঞ্জুর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মুছা।

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আউয়াল তালুকদার ও মো. জুয়েল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও মিশকাত তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দিকনির্দেশনায় আয়োজিত এসব কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি পৌর শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক কর্মকাণ্ডেও অংশ নেন।
আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট