1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর ব্যানারে বিক্ষোভ মিছিল

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

‎সন্ত্রাসবিরোধী আইনে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর ব্যানারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
‎
কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন রবিবার ১১ অক্টোবর বিকালে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ও পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, মিথ্যা মামলা আর অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে কখনো আদর্শকে দাবিয়ে রাখা যায় না। কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের নির্দেশে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের দুর্দান্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিজয় আমাদের সুনিশ্চিত!

তিনি আরও লিখেন, ইতিহাস সাক্ষী কোনো অপপ্রচার বা অন্যায্য নিষেধাজ্ঞা দিয়ে ছাত্রলীগের আদর্শিক চেতনা ও গণতান্ত্রিক সংগ্রামকে স্তব্ধ করা যায়নি, যাবেও না। আমাদের লড়াই রাজপথে ছিল আছে এবং রাজপথেই এর সঠিক জবাব দেওয়া হবে।

ওয়ালিদ আহমেদ রবিন তাঁর পোস্টে লিখেছেন, “আমাদের দাবিয়ে রাখতে পারবা না!” – সত্য ও ন্যায়ের জয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। খাইরুলসহ সকল বীর রাজপথের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে লিখেন, দেখা হবে রাজপথে!

এছাড়াও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ও পোস্ট শেয়ার করেন। তিনি লিখেন, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিনসহ স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এই মিছিলটি সংঘটিত হয়।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কুলিয়ারচরের একদল নেতাকর্মী দলীয় ব্যানার হাতে নিয়ে একটি গ্রামীণ সড়কে মিছিল করছেন। এ সময় তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট