1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কালীগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এ প্রতিযোগিতার ফাইনালে ট্রাইব্রেকারে ভাই ব্রাদার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুবাইল বাজার একাদশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১২টি দল অংশ নেয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম (মানু)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্যসচিব মো. শফিকুল ইসলাম (শফিক)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাদিমুল ইসলাম, ক্রীড়া সংগঠক মো. মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আকবর এবং কালীগঞ্জ বাজারের সেবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলহাজ ফারুক আহমেদ। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মুন্না হোসেন।
ট্রাইব্রেকারে নির্ধারণ হয় চ্যাম্পিয়ন
ফাইনালে মুখোমুখি হয় পুবাইল বাজার একাদশ ও ভাই ব্রাদার্স একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুবাইল বাজার একাদশ। আর রানার্সআপ হয় ভাই ব্রাদার্স একাদশ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে তরুণদের উদ্বুদ্ধ করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট