1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বাড়ি বাড়ি যাচ্ছেন তথ্যসংগ্রহকারীরা।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একক ডিজিটাল ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইউপি সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির নাঈমসহ কর্মসূচির সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীরা।
সংবাদ সম্মেলনে ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হবে।
তিনি জানান, কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্যসংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট