1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

এসআরবি-৫-এর অভিযানে চারঘাটের প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি রাজশাহীর চন্দ্রিমা থেকে গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার রাজশাহী :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার রাজশাহী :

রাজশাহীর চারঘাটে এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মকছেদ আলী রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের মৃত মজের আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২৩ বছর বয়সী ওই প্রতিবন্ধী নারী তাঁর মাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে চারঘাট থানার রায়পুর উত্তর গ্রামে নিজের বাড়ির পাশের একটি হলুদখেতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে মকছেদ আলীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী তাঁর মায়ের কাছে ফিরে গিয়ে ঘটনাটি জানান। এ ঘটনায় তাঁর মা মোছা. শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। মামলাটি ৫ অক্টোবর রুজু করা হয়।

মামলার আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ৯ অক্টোবর রাত ৯টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চকপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মামলার ঘটনা সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করেছে এসআরবি-৫। পরে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় তাঁকে সংশ্লিষ্ট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি-৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট