1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত তিন আসামীকে সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে।
জানা যায়, আদমদীঘি থানা পুলিশ রোববার রাতে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার লোকু পশ্চিম কলোনীর সামছুদ্দীনের ছেলে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেন। অপর অভিযানে জিআর W/A মূলে সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন এবং উপজেলার উৎরাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সালাম প্রামানিককে গ্রেপ্তার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাতকৃত তিন আসামীকে সোমবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট