1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হালিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, আদমদীঘি গালস্ স্কুল এন্ড কালেজের সভাপতি এ্যাড. আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি যথাযথ পালন করা হয়েছে। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট