
আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
আটককৃতরা হলেন, উপজেলার ছোটদাপ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম নাইস (২২), একই গ্রামের মৃত মানিকের ছেলে রাফিউল তাজরি রাতুল রাফি (২২) এবং বড়দাপ গ্রামের মজিবর রহমানের ছেলে আবুল কালাম (৪৩)।
জানা যায়, বুধবার (৬মে) আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলার বিএম কলেজের পিছনে একটি অটোরিকশায় তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছে ২০ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা দায়ের করে (৭মে) পঞ্চগড় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।