কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থেকে মগরাহাট এবং জয়নগর ও চাকদা হয়ে বারুইপুর যাওয়ার রাস্তা তিব্র যানজটের কারণে অচল হয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন ও মগরাহাট থানার ও উস্তি থানার ট্রাফিক পুলিশের উপস্থিতিতে প্রায় কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয় যানজট। এই যানজট মুক্ত করতে রাস্তায় নেমে পড়েন স্থানীয় যুবকরা। কয়েক ঘণ্টার যানজটের কারণে প্রায় কয়েক হাজার গাড়ি ও মোটরসাইকেল রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সেই সঙ্গে কয়েক হাজার মানুষ আটকে পড়ে যানযটের কারণে। স্থানীয় মানুষের দাবি বেআইনি সরকারি রাস্তা দখল করে হকাররা ফুটপাত নিয়ে রয়েছে।তার উপর রাস্তার উপর মোটরসাইকেল ও ভ্যান রেখে দেবার কারণে প্রতিদিন এই ঘটনার শিকার হয় হাজার হাজার মানুষ।স্হানীয় প্রশাসনের কর্মকর্তারা সব জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ।