আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
বাংলাদেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সাথে একটি প্রতারক চক্র ভয়ংকর প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই চক্রটি “সিডিএম পরিবহন”-এ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে
গাড়ির সুপারভাইজার, চেকার ও হেলপার পদে নিয়োগের কথা বলে প্রথমে—
শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্ড বাবদ: ২০০০ টাকা
পোশাক বাবদ: ১০,০০০ টাকা
এভাবে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করছে।
ঢাকা হেড অফিসে যোগাযোগ করলে জানা যায়:
“সিডিএম পরিবহন”-এর কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি (সার্কুলার) নেই
“সেলিম” নামে কোনো ব্যক্তি তাদের প্রতিষ্ঠানের সাথে অফিসিয়ালি জড়িত নয়
এছাড়াও, একই ধরনের প্রতারণার অভিযোগ নিয়ে অনেকেই ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনগত ব্যবস্থা: প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে—
এই প্রতারণার মূলহোতা সেলিম
এবং শ্রমিক ফেডারেশনের নামে যুক্ত জাহিদ নামের আরেক ব্যক্তি
তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
সবার প্রতি অনুরোধ: কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য টাকা লেনদেন করার আগে অবশ্যই যাচাই-বাছাই করুন।
প্রতারকদের ফাঁদে পা দেবেন না এবং অন্যদেরও সচেতন করুন।