আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
শ্রীপুর পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও কর্মীবান্ধব নেতা মোঃ বিল্লাল হোসেন বেপারী।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন তিনি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং চাঁদাবাজি নির্মূলে তার দৃঢ় প্রতিজ্ঞা ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পৌরসভার সর্বস্তরের জনগণ মনে করেন, শুধুমাত্র উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে একটি নিরাপদ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবেন মোঃ আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী। তাদের দাবি, তিনি যেন ক্ষমতার প্রতীক হিসেবে নয়, বরং একজন সেবক হিসেবে পৌরবাসীর পাশে দাঁড়ান।
স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি আমাদের পাশে থাকবেন, আমাদের কথা শুনবেন এবং একটি আধুনিক, নিরাপদ ও ডিজিটাল শ্রীপুর গড়ে তুলবেন।সেই প্রত্যাশার প্রতীক মোঃ বিল্লাল হোসেন বেপারী।”
সাধারণ মানুষের এই প্রত্যাশা ও আস্থাকে পুঁজি করে শ্রীপুর পৌরসভাকে একটি আদর্শ, উন্নত ও সেবামুখী নগরীতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।