আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।উপজেলায় প্রাথমিক ভাবে এক লাখ চার হাজার আট শত পঞ্চাশ জন শিশুকে টিকা প্রধান করা হবে। ৬মাস বয়স থেকে ৫বছরের শিশু এই টিকা পাবে। নিয়মিত টিকা কেন্দ্র থেকে হাম-রুবেলা টিকাদান প্রধান করা হবে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “সুস্থ সবল প্রজন্ম গড়তে সরকারের এই টিকাদান কর্মসূচি একটি মাইলফলক। একটি শিশুও যেন এই টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা সঠিক সময়ে তাদের শিশুদের কেন্দ্রে নিয়ে আসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০) সভাপতি মাহফুল হাসান হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, আরএমও বিজন মালাকার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।