সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিশু (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মোঃ বিশু শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া চিল্লাইপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ তারেক মাহমুদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ বিশুকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।