নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
শারদীয় দুর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয় আজ নাচোল থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সকল সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় নাচোল উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াঙ্কা দাস ও নাচোল থানা অফিসার ইনচার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা আপনাদের পাশে রয়েছে বলে আশ্বাসিত করেন।