সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি:-
পরিবারের উদ্বেগ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাপ্পি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে উপজেলার মিলবাড়ি, মঠবাড়ি এলাকার বাসিন্দা এবং ফেরদৌসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৮টার দিকে বাপ্পি নিজ বাড়ি থেকে চাড়াখালি এলাকায় তার নানাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কিশোরের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। পরিবারের দাবি, বাপ্পি মানসিকভাবে কিছুটা সহজ-সরল হওয়ায় তারা তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।
অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ বাপ্পির সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে তার বাবা ফেরদৌসের মোবাইল নম্বর ০১৮৭৯-৫৩৬৯১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পরিবার ও স্বজনরা দ্রুত বাপ্পির সন্ধান পেতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।