সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাম-পরিচয় কিংবা পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
কেউ যদি নিহত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো সদস্যের সন্ধান জানেন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
নিহতের পরিচয় ও পরিবারের সন্ধান পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করুন।